সৌদি আরব গেলেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অবলোকনের আমন্ত্রনে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।সৌদি গেমস-২০২২

2022-10-27T15:21:23+00:00
2022-10-27T15:21:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি আরব গেলেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৩:২১ পিএম   (ভিজিট : ২৭৭)
X


সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অবলোকনের আমন্ত্রনে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সৌদি গেমস-২০২২ এর আয়োজক কমিটির সভাপতি আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল এর আমন্ত্রণে আজ বৃহস্পতিবার (২৭-১০-২০২২) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে শফিউদ্দিন আহমেদ সৌদি আরবের রিয়াদ শহরে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমস এর উদ্বোধনী অনুষ্ঠান (২৮ অক্টোবর  ২০২২) ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অবলোকন করবেন। এর আগে তিনি ২৭ অক্টোবর ২০২২ তারিখে অভ্যাগত অতিথিদের সম্মানে আয়োজক কমিটি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করবেন।

এ সময় তিনি সৌদি ন্যাশনাল গেমস এর আয়োজক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ অক্টোবর ২০২২ তারিখ সৌদি আরব হতে দেশে প্রত্যাবর্তন করবেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy