প্রশাসনে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

এক সিনিয়র সচিব এবং দুই সচিবকে বদলি করেছে সরকার। এছাড়া এক সচিবকে সিনিয়র সচিব পদে এবং তিন অতিরিক্ত

2022-10-27T17:39:47+00:00
2022-10-27T17:43:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রশাসনে বড় রদবদল
তথ্য-গণশিক্ষা-জননিরাপত্তা ও নির্বাচন কমিশনে নতুন সচিব
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৫:৩৯ পিএম  আপডেট: ২৭.১০.২০২২ ৫:৪৩ পিএম  (ভিজিট : ২০৮)
X


এক সিনিয়র সচিব এবং দুই সচিবকে বদলি করেছে সরকার। এছাড়া এক সচিবকে সিনিয়র সচিব পদে এবং তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে বদলি করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরী। 

অন্যদিকে, পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন তিনজন অতিরিক্ত সচিব। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ফরিদ আহাম্মদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনিছুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই পদে রাখা হয়েছে। 

এছাড়া জননিরাপত্তা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে।

বাবু/এসএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy