সরকার মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিচ্ছে : খালিদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, শরীরে কোনো রোগ না থাকা মানেই সুস্থতা নয়। শারীরিক ও মানসিকভাবে পরিপূর্ণ

2022-10-27T18:12:42+00:00
2022-10-27T18:12:42+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সরকার মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিচ্ছে : খালিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৬:১২ পিএম   (ভিজিট : ২৯৭)
X

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, শরীরে কোনো রোগ না থাকা মানেই সুস্থতা নয়। শারীরিক ও মানসিকভাবে পরিপূর্ণ ভালো থাকাই সুস্থতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার মানসিক স্বাস্থ্যের ওপর যথেষ্ট গুরুত্বারোপ করেছে। সে জন্য এ সরকারের আমলেই ‘মানসিক স্বাস্থ্য আইন ২০১৮’ ও ‘জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি ২০২২’ প্রণয়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) মিলনায়তনে বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্ক আয়োজিত 'ইয়ুথ মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং কার্নিভাল' শীর্ষক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কে এম খালিদ বলেন, সামাজিক দ্বন্দ্ব, পারিবারিক অশান্তি, প্রেম-বিরহ, ঝগড়া-কলহ, পরকীয়া আসক্তি প্রভৃতি থেকে মানসিক সমস্যার সৃষ্টি। তরুণ প্রজন্মের একটি অংশ মানসিক সমস্যা থেকে মাদকাসক্ত হয়ে পড়ছে। যা আমাদের জন্য অশনি সংকেত। আমাদের ইতিবাচক চিন্তাভাবনা ও কর্ম করতে হবে। ইতিবাচক চিন্তাভাবনা ও কর্ম মানসিক সুস্বাস্থ্যে সহায়ক ভূমিকা পালন করে।

বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্কের চেয়ারম্যান প্রফেসর শাহীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা রাখেন এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম ও সাজেদা ফাউন্ডেশনের মেন্টাল হেলথ প্রোগ্রামের অ্যাডভাইজর ডা. আশিক সেলিম।

অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক মনিরা রহমান। বিষয়ভিত্তিক সংগীত পরিবেশন করেন ফারজানা ওয়াহিদ শায়ান।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy