প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৭:০৩ পিএম (ভিজিট : ২২৭)

X
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৩১ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। বাবর আজম বাহিনীর বোলিং তোপে শুরুটা ভালো করেও মাঝপথে এসে লণ্ডভণ্ড হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটিং ইউনিট।
সিয়ান উইলিয়ামসের ৩১ রান ছাড়া ২০-এর ঘর পেরোতে পারেনি কোনো ব্যাটার। তবে শেষ দি রায়ান বার্ল আর ব্রান্ড ইভাসনের প্রতিরোধে জিম্বাবুয়েকে অলআউট করতে পারেনি পাকিস্তান।
২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে পাকিস্তান থেমেছে ১৩০ রানে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ ওয়াসিম ৪টি, শাদাব খান ৩টি করে উইকেট নিয়েছেন, হারিস রউফ পেয়েছেন ১ উইকেট।
বাবু/এসআর