দাম্পত্য জীবনের কিছু ‘সিক্রেট’ ফাঁস করেছেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল গত বছরের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন। রাজস্থানে তাদের রাজকীয় বিয়ে

2022-10-27T20:39:21+00:00
2022-10-27T20:39:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাম্পত্য জীবনের কিছু ‘সিক্রেট’ ফাঁস করেছেন ক্যাটরিনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৮:৩৯ পিএম   (ভিজিট : ২২৪)
X

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল গত বছরের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন। রাজস্থানে তাদের রাজকীয় বিয়ে ছিলো মনে রাখার মতো। রাজস্থান থেকেই সরাসরি মালদ্বীপে হানিমুনে গিয়েছিলেন তারকা দম্পতি। মুম্বাইয়ে ফেরার পর পাতেন নতুন সংসার। সেখানে সুখেই কাটছে তাদের যুগল জীবন। সম্প্রতি নিজেদের দাম্পত্য জীবনের কিছু ‘সিক্রেট’ ফাঁস করেছেন ক্যাটরিনা।

পিঙ্কভিলাকে দেওয়া ইন্টারভিউতে ক্যাটরিনা জানিয়েছেন, ভিকি নাচ করতে আর গান গাইতে ভীষণ ভালোবাসেন। ভিকির এই গুণ তারও খুব পছন্দের। যখন ভিকি কৌশল নাচেন সেটা দেখে নাকি অভিনেত্রীর মন ভরে যায়, যেমনটা তার গান শুনে হয়ে থাকে। এমনকি অভিনেত্রী যখন ঘুমাতে পারেন না তখন ভিকি তাকে গান গেয়ে ঘুম পাড়ান। কিন্তু ভিকি কিছু বিষয়ে ভীষণ একগুঁয়ে সেটা ক্যাটরিনার মোটেই পছন্দ নয়।

সেই ইন্টারভিউতে ক্যাটরিনাকে জিজ্ঞেস করা হয় তার এবং সালমান খানের রসায়ন কেমন? অভিনেত্রীর ভাষ্যে, ‘ভীষণ মজার।’ আলিয়া ভাটের সঙ্গে নাকি তার বিশেষ সম্পর্ক। একই মন্তব্য প্রিয়াঙ্কা চোপড়ার বিষয়েও করেন ক্যাট। শাহরুখ খান নাকি তাকে একাধিক বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করে থাকেন।

আগামী ৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে ক্যাটরিনার নতুন সিনেমা ‘ফোন ভূত’। এই সিনেমায় ক্যাটরিনার সঙ্গে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদি এবং ঈশান খট্টরকে। এছাড়া বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে ক্যাটরিনা এবং সালমান খান অভিনীত ‘টাইগার থ্রি’। এই সিনেমা পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন। জি লে জারা সিনেমায়ও নাকি তিনি সই করেছেন আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে।

অন্যদিকে ভিকি কৌশলের একাধিক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তালিকায় আছে মেঘনা গুলজার পরিচালিত ‘শাম বাহাদুর’। ‘গোবিন্দ নাম মেরা’ নামে আরেকটি সিনেমাও মুক্তির অপেক্ষায় রয়েছে ভিকির।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy