রুশো অনেক ক্ষুধার্ত ছিল রান করার জন্য : সাকিব

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বৃহস্পতিবার সিডনিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। এক আফ্রিকান

2022-10-28T00:40:18+00:00
2022-10-28T00:40:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রুশো অনেক ক্ষুধার্ত ছিল রান করার জন্য : সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ১২:৪০ এএম   (ভিজিট : ১৯৬)
X

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বৃহস্পতিবার সিডনিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। এক আফ্রিকান ব্যাটার রাইলি রুশোর কাছেই হেরেছে টাইগাররা। ম্যাচ হারের পর অধিনায়ক সাকিব আল হাসান জানালেন রুশো অনেক ক্ষুধার্ত ছিল রান করার জন্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রানে হারের পর সংবাদ সম্মেলনে আসেন সাকিব, জানালেন আমার কাছে যেটা মনে হয়েছে রুশো অনেক ক্ষুধার্ত ছিল ভালো করার জন্য, যেহেতু অনেকদিন পর দলে এসেছে সে।

সাকিব বলেন, ‌‘অবশ্যই থাকতে পারে, অস্বাভাবিক কিছুই না। ভালো করতেই পারে, ওর অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারে। এটা আসলে ওই (রাইলি রুশো) ভালো বলতে পারবে কিভাবে ভালো করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে ও অনেক হাঙার ছিল ভালো করার জন্য, অনেকদিন পরে এসেছে, তাই অনেক কিছু আছে প্রমাণ করার।’

সাকিব যোগ করেন, ‘দেশের জন্য যেভাবে খেলেছে তার ওর সেলিব্রেশন দেখেই বুঝা গেছে। যেভাবে ও ব্যাটিং করেছে ক্রেডিট অবশ্যই দিতে হবে, আমাদের কোনো সুযোগই দেয়নি। মেবি একটা হাফ চান্সমত ছিল তখন তার।’

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy