বলিউডের নির্মাতা শিব কুমার খুরানা মারা গেছেন

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের প্রবীণ নির্মাতা ও প্রযোজক শিব কুমার খুরানা মারা গেছেন। ২৫ অক্টোবর মুম্বাইয়ের ব্রাহ্মা কুমারিস গ্লোবাল হাসপাতালে শেষ

2022-10-28T12:06:50+00:00
2022-10-28T12:06:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বলিউডের নির্মাতা শিব কুমার খুরানা মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ১২:০৬ পিএম   (ভিজিট : ১৯২)
X

বলিউডের প্রবীণ নির্মাতা ও প্রযোজক শিব কুমার খুরানা মারা গেছেন। ২৫ অক্টোবর মুম্বাইয়ের ব্রাহ্মা কুমারিস গ্লোবাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই নির্মাতা। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তাদের পরিবার রেখে গেছেন।

'মিট্টি অওর সোনা’, ‘ফার্স্ট লাভ লেটার’, ‘বদনাম’, ‘বাদকার’, ‘বদ নসিব’, ‘বে আব্রু’, ‘বেগুনা’, ‘জালসাজ’, ‘সোনা কি জাঞ্জির’ এবং ‘ইন্তেকাম কি আগ'সহ বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছেন শিব কুমার। 

প্রযোজক হিসেবেও কাজ করেছেন শিব কুমার। ‘দাগাবাজ’, ‘হাম তুম অওর ওহ’ এবং ‘আঙ্গ সে আঙ্গ লাগালে’- এই তিনটি সিনেমা প্রযোজনা করেন তিনি। শিব কুমার খুরানাই প্রথম চলচ্চিত্র নির্মাতা, যিনি বিনোদ খান্নাকে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ করেছিলেন।

জানা গেছে, শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল ৪-৫টার মধ্যে পশ্চিম আন্ধেরির গুরুদুয়ারা শ্রী সিং সভায় শিব কুমার খুরানার প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বলিউডের প্রবীণ এই পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেক তারকা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy