‘হাঙ্গামা’ করার পরিকল্পনা করেছেন বনি-কৌশানি ও ওম-শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

বিনোদন

আসছে ‘হাঙ্গামা ডট কম’। জীবনে জটিলতার শেষ নেই, তার ওপর নতুন করে ‘হাঙ্গামা’ করার পরিকল্পনা করেছেন বনি-কৌশানি ও

2022-10-28T12:24:28+00:00
2022-10-28T12:24:28+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
‘হাঙ্গামা’ করার পরিকল্পনা করেছেন বনি-কৌশানি ও ওম-শ্রাবন্তী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ১২:২৪ পিএম   (ভিজিট : ২২৫)
X

আসছে ‘হাঙ্গামা ডট কম’। জীবনে জটিলতার শেষ নেই, তার ওপর নতুন করে ‘হাঙ্গামা’ করার পরিকল্পনা করেছেন বনি-কৌশানি ও ওম-শ্রাবন্তী জুটি। এ হাঙ্গামায় আরও থাকবেন খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, তুলিকা বসু ও ঋষিরাজ।

ব্যস্ত জীবনে কিছুটা প্রাণখোলা হাসি জুড়তে ড. কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ছবি ‘হাঙ্গামা ডট কম’।

ছবির গল্পে সম্রাট-অর্চনা, অভিমন্যু-পূজা এই চারজনের মধ্যে রয়েছে দুই জোড়া ভাইবোন। সম্রাট অভিমন্যুর বোন পূজার প্রেমে পড়েন। আবার সম্রাটের বোন অর্চনার প্রেমে মজে অভিমন্যু। আর প্রেমে বাধা আসবে না তা কী করে হয়?

ছবির গল্পে দেখা যাবে দুটি ভিন্ন পরিবার, যারা একে অন্যকে দেখতে পারে না, তাদের বাড়ির ছেলে-মেয়েরাই একে অন্যের প্রেমে পড়েছেন। আর এভাবেই এগোবে ছবির কাহিনি।

গত ২৬ অক্টোবর হাঙ্গামা ডট কমের মহরত অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। বনি-কৌশানি, ওম-শ্রাবন্তীসহ ছবির কলাকুশলীরা পোস্টারটি শেয়ার করেছেন।

ছবিটির শুটিং শুরু হচ্ছে আজ (শুক্রবার)। উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে ও কালিম্পংয়ে ছবির শুটিং হওয়ার কথা রায়েছে। আগামী বছর ২০২৩-এ মুক্তি পাবে ‘হাঙ্গামা ডট কম’।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy