১৬ দিনের সফরে জার্মানি-যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১৬ দিনের সফরে জার্মানি ও যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ

2022-10-29T00:06:17+00:00
2022-10-29T00:06:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৬ দিনের সফরে জার্মানি-যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১২:০৬ এএম   (ভিজিট : ২৩২)
X


স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১৬ দিনের সফরে জার্মানি ও যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ উদ্দেশ্যে শনিবার (২৯ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করবেন।

শুক্রবার (২৮ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।

জয়নাল আবেদীন বলেন, কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সহধর্মিণীকে নিয়ে শনিবার বাংলাদেশ সময় রাত ৩টা ২০মিনিটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চোখের পরীক্ষা করাবেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি ১৩ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জার্মানি ও লন্ডনে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy