আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে

2022-10-29T10:48:25+00:00
2022-10-29T10:48:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১০:৪৮ এএম   (ভিজিট : ২০৮)
X


ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে শনিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর সাড়ে ৫টার দিক থেকে পদ্মার অববাহিকায় তীব্র কুয়াশায় পড়তে থাকায় নৌ দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে দীর্ঘ আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও যানবাহনের সিরিয়াল হয়নি দৌলতদিয়া প্রান্তে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, ঘন কুয়াশায় ভোর থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। ঘনত্ব কমে আসায় ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। তবে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে কোনো যানবাহন নাই। বর্তমানে এ রুটে ছোট বড় ১১টি ফেরি চলাচল করছে।

বাবু/এসএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy