রোববার ঢাকায় উদযাপিত হবে ‘ইউএনপোল ডে’

জাতীয়

জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনসের পুলিশ ডিভিশন এবং বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে রোববার (৩০ অক্টোবর) ঢাকায় উদযাপিত হবে

2022-10-29T11:29:11+00:00
2022-10-29T11:29:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোববার ঢাকায় উদযাপিত হবে ‘ইউএনপোল ডে’
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১১:২৯ এএম   (ভিজিট : ১৯৬)
X

জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনসের পুলিশ ডিভিশন এবং বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে রোববার (৩০ অক্টোবর) ঢাকায় উদযাপিত হবে ইউনাইটেড নেশনস পুলিশ ডে-২০২২ (ইউএনপোল ডে-২০২২)।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দিনব্যাপী আয়োজিত ইউএনপোল ডে-২০২২ উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপস্থিত থাকবেন।

শনিবার (২৯ অক্টোবর) সকালে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া আ্যন্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতিসংঘের পুলিশ ডিভিশনের ভারপ্রাপ্ত পুলিশ অ্যাডভাইজার কমিশনার জুন টান, জাতিসংঘ সদরদপ্তরের ইন্টিগ্রেটেড ট্রেনিং সার্ভিসের প্রধান মার্ক পেডারসেন, পুলিশ ডিভিশন ও ইন্টিগ্রেটেড ট্রেনিং সার্ভিসের প্রতিনিধিরা, আইএপিটিসি নির্বাহী কমিটির পুলিশ চেয়ার ব্রিগেডিয়ার জেনারেল জিওভানি বারবারো এবং সেন্টার ফর এক্সিলেন্স ফর স্টাবিলিটি পুলিশ ইউনিটের ডিরেক্টর অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক এবং শান্তিরক্ষা মিশনগামী কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের পিসকিপিং প্রশিক্ষকরা অংশগ্রহণ করবেন।

জাতিসংঘ সদরদপ্তরের পুলিশ ডিভিশন ইউএনপোল ডে উদযাপনের উদ্যোগ নেয়। এর মাধ্যমে বিশ্বব্যাপী ইউনাইটেড নেশনস ট্রেনিং আর্কিটেকচার প্রোগ্রাম এবং আন্তর্জাতিক পুলিশিংয়ের জন্য কৌশলগত গাইডেন্স ফ্রেমওয়ার্কের আওতায় শান্তিরক্ষা কার্যক্রমে জাতিসংঘের পুলিশিং কার্যকারিতা বিষয়ে আলোচনা হয়। যার মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে পুলিশ প্রেরণকারী সদস্য রাষ্ট্র ও পিসিকিপিং প্রশিক্ষকদের অবহিত করা হয়ে থাকে।

এছাড়া, পুলিশ সদস্যরা নিজেদের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী করে গড়ে তুলতে প্রশিক্ষণ, দক্ষতা এবং লজিস্টিকস সক্ষমতা সম্পর্কে ধারণা করে থাকেন।

গত ২০১৮ ও ২০১৯ সালে যথাক্রমে নিউজিল্যান্ড এবং পেরুতে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পিসকিপিং ট্রেনিং সেন্টারস’র (আইএপিটিসি) বার্ষিক সম্মেলনের আগের দিন ইউএনপোল ডে আয়োজন করা হয়। এ বছর আইএপিটিসি'র ২৬তম বার্ষিক সম্মেলন ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), গাজীপুরে অনুষ্ঠিত হবে। এর আগে ৩০ অক্টোবর ঢাকায় আয়োজিত হচ্ছে ইউএনপোল ডে।

বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy