রুশ হামলায় ৪০ লাখ মানুষ বিদ্যুৎহীন: জেলেনস্কি

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা করার কারণে অন্তত ৪০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন

2022-10-29T13:21:04+00:00
2022-10-29T13:21:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রুশ হামলায় ৪০ লাখ মানুষ বিদ্যুৎহীন: জেলেনস্কি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১:২১ পিএম   (ভিজিট : ১৯৫)
X


রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা করার কারণে অন্তত ৪০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

স্থানীয় সময় শুক্রবার নিয়মিত ভাষণে তিনি এ অভিযোগ করেন। খবর এএফপির।

জেলেনস্কি বলেন, ‘রুশ সেনাবাহিনী আমাদের অনেক বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামোতে হামলা করেছে। এতে লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। যেসব শহরে এখনো বিদ্যুৎ আছে, সেগুলোতে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা চেষ্টা করছি ব্ল্যাকআউট কমানোর।’

এর আগেও বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ করেছিল কিয়েভ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ অক্টোবর রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ১৫ লাখ মানুষ। এ সময় জেলেনস্কি বলেছিলেন, ‘নতুন করে বড় ধরনের হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন শতভাগ ভূপাতিত করার প্রযুক্তিগত সক্ষমতা আমাদের নেই। তবে মিত্রদের সাহায্যে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সক্ষমতায় কিয়েভ আরও উন্নতি করবে।’

সেই সময়ে ইউক্রেনের কর্মকর্তারা বলেছিলেন, রুশ বাহিনী রাজধানী কিয়েভের দক্ষিণ-পূর্বে চেরক্সি অঞ্চল ও পশ্চিমের খমেলনিৎস্কি শহরের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে’ হামলা চালিয়েছে। পাওয়ার স্টেশনে হামলায় বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই অঞ্চলের বাসিন্দারা। এ ছাড়া ওদেসা, রিভনে ও লুৎস্ক থেকেও বিমান হামলা ও বিদ্যুৎ-বিচ্ছিন্নের খবর পাওয়া গেছে।

এ দিকে মস্কো শুক্রবার জানিয়েছে, তারা ইউক্রেনে রাশিয়ার তিন লাখ রিজার্ভ সেনা মোতায়েন সম্পন্ন করেছে। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এক মাসের মধ্যেই এই মোতায়েন সম্পন্ন করা হয়েছে।

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy