চলছে পাঠাও-রিয়েলমি’র যৌথ ক্যাম্পেইন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

দেশের শীর্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও, দেশের তরুণদের অন্যতম পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি’র সাথে যৌথভাবে বাজিমাত ক্যাম্পেইন শুরু করেছে।

2022-10-29T14:27:48+00:00
2022-10-29T14:27:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চলছে পাঠাও-রিয়েলমি’র যৌথ ক্যাম্পেইন
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ২:২৭ পিএম   (ভিজিট : ২১৪)
X

দেশের শীর্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও, দেশের তরুণদের অন্যতম পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি’র সাথে যৌথভাবে বাজিমাত ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় কোম্পানির বাইক রাইডার, কার ক্যাপ্টেন ও ফুডম্যানদের জন্য থাকছে আকর্ষণীয় অফার।

গত ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় পাঠাও বাইক-এর রাইডার, পাঠাও কার-এর ক্যাপ্টেন ও পাঠাও ফুডম্যানরা প্রতি সপ্তাহে বাজারে এন্ট্রি লেভেলে নতুন আসা রিয়েলমি সি৩০ (realme C30) জেতার সুযোগ পাবেন। এই ফোনটিতে থাকছে এন্ট্রি লেভেলে প্রথমবারের মতো ২,০০,০০০+ আনতুতু স্কোরের প্রসেসর, দারুণ ডিজাইন, মেগা ডিসপ্লে আর মেগা ব্যাটারি। জমজমাট এই ক্যাম্পেইন চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

সর্বোচ্চ রাইড সেবাপ্রদান ও ফুড ডেলিভারির মাধ্যমে দুর্দান্ত ডিজাইনের স্মার্টফোন ‘রিয়েলমি সি৩০’ জিতে নিতে পারবেন ঢাকার ও চট্টগ্রামের পাঠাও রাইডার, ক্যাপ্টেন ও ফুডম্যান প্রতি সপ্তাহে ৩ জন রাইডার (২ জন ঢাকার ও ১ জন চট্টগ্রামের), ১ জন ক্যাপ্টেন ও ২ জন ফুডম্যান সপ্তাহে ১টি করে মোট ৬টি মোবাইল ফোন জেতার সুযোগ পাবেন। পুরো ক্যাম্পেইন জুড়ে ৯ জন রাইডার, ৩ জন ক্যাপ্টেন ও ৬ জন ফুডম্যানকে দেওয়া হবে সর্বমোট ১৮টি স্মার্টফোন।

তিন সপ্তাহব্যাপী চলা এই ক্যাম্পেইনের ১ম সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ৩ নভেম্বর। ২য় সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১০ নভেম্বর এবং শেষ সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১৭ নভেম্বর। ক্যাম্পেইন বিজয়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে পাঠাও অফিস থেকে। এছাড়া, ক্যাম্পেইনে নিয়ম বহির্ভূত কাজ করলে ইউজারের অংশগ্রহণ বাতিল করতে পারবে পাঠাও কর্তৃপক্ষ।

বাবু/এসআর





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy