জনগণ সঙ্গে থাকলে কোনোকিছুই অসাধ্য থাকে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

জনগণ সঙ্গে থাকলে কোনোকিছুই আর অসাধ্য থাকে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শনিবার (২৯ অক্টোবর) ‘কমিউনিটি পুলিশিং

2022-10-29T15:17:47+00:00
2022-10-29T15:17:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জনগণ সঙ্গে থাকলে কোনোকিছুই অসাধ্য থাকে না : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৩:১৭ পিএম   (ভিজিট : ২৪৪)
X

জনগণ সঙ্গে থাকলে কোনোকিছুই আর অসাধ্য থাকে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৯ অক্টোবর) ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে আমরা যখন কঠিন সমস্যার মুখে পড়েছি, তখন প্রধানমন্ত্রী সর্বস্তরের জনতাকে আহ্বান করেছিলেন ঘুরে দাঁড়ানোর জন্য। সে সময় সব শ্রেণি-পেশার মানুষ জঙ্গিদের বিরুদ্ধে জেগে উঠেছে। সে সময় আমরা অভূতপূর্ব সফলতা দেখেছিলাম, সব শ্রেণি-পেশার মানুষ যার যার জায়গা থেকে জঙ্গির বিরুদ্ধে দাঁড়িয়েছে। জনগণ যখন পাশে থাকে কোনোকিছুই আর অসাধ্য থাকে না।

তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজকে আরো কীভাবে সুন্দর-পরিচ্ছন্ন বানানো যায়, সে উদাহরণ এখন সর্বত্র। সমাজে এখনো কিছু চ্যালেঞ্জ আমাদের রয়েছে, বাল্য বিবাহ-ইভটিজিং অনেক কমে গেছে। কিন্তু মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বাঁচাতে পারব না। সেখানে আমাদের কাজ করতে হবে।

করোনা মহামারির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে যুব সমাজের কাজ ছিলো না, সে সময় কিশোর গ্যাং তৈরি হয়েছিলো মোড়ে মোড়ে। তার একটা বাজে প্রভাব এখনো সমাজে রয়েছে। সেখানেও আমাদের কাজ করতে হবে, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আগে গ্রামে একটা বিচার ছিল, কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্যটাও ঠিক ওরকমই। আমরা নিজেরা যদি নিজের সমস্যার সমাধান করতে পারি ক্রাইম অনেকটা কমে যাবে। আর পুলিশ তো সবসময়ই রয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের কাজ হলো সমাজকে সহযোগিতা করা। যাতে অপরাধ সংগঠিত হওয়ার আগে জানিয়ে দেওয়া যায়, যাতে অপরাধীকে চিহ্নিত করতে সমাজ থেকে তথ্য সংগ্রহ করা যায়। এখানে আমরা শতভাগ সফল হয়েছি।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy