সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়াতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, শুদ্ধ সংস্কৃতির চর্চা একটি সুন্দর সমাজ গড়তে অপরিহার্য। সৃষ্টিশীল সমাজ গড়তে সাহিত্য ও

2022-10-29T17:41:14+00:00
2022-10-29T17:41:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়াতে হবে: সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৫:৪১ পিএম   (ভিজিট : ২৫৩)
X


সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন,  শুদ্ধ সংস্কৃতির চর্চা একটি সুন্দর সমাজ গড়তে অপরিহার্য। সৃষ্টিশীল সমাজ গড়তে  সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। 

শনিবার (২৯ অক্টোবর) মন্ত্রী , জেলা পরিষদ অডিটরিয়াম, লালমনিরহাটে জেলা প্রশাসন লালমনিরহাট আয়োজিত জেলা সাহিত্য মেলা-২০২২  এর  উদ্বোধনী অনুষ্ঠানে  ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। 

জেলা প্রশাসক লালমনিরহাট, মোঃ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. মোঃ মতিয়ার রহমান,  চেয়ারম্যান জেলা পরিষদ,  লালমনিরহাট, মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার, লালমনিরহাট,  আহমেদ শিবলী, উপসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক, বীরপ্রতীক, মোঃ কামরুজ্জামান সুজন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ,  লালমনিরহাট সদর ও আব্দুল্যাহ-আল ফারুক, উপপরিচালক, বাংলা একাডেমি, ঢাকা প্রমুখ।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তিনি সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ও চর্চার পরিবেশ তৈরি করে দিয়ে গেছেন। শুদ্ধ সংস্কৃতি চর্চা  মানুষকে মানবিক করে গড়ে তুলে।  জংগীবাদমুক্ত সৃজনশীল জাতি গঠনে সাহিত্য-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। 

মন্ত্রী আরও বলেন, সাহিত্যমেলার মত আয়োজন পাঠক ও লেখকদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করবে। নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস তৈরির জন্য মন্ত্রী সকলকে আহ্বান জানান। 

পরে মন্ত্রী সাহিত্য মেলা ২০২২ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি লালমনিরহাট জেলার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়।

বাবু/এসএম






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy