বড় হারে বাদ পড়ার শঙ্কায় শ্রীলঙ্কা, জয় নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

লক্ষ্যতাড়ায় পুরো এশিয়া কাপ জুড়ে চমক দেখানো শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারলো না। কিউই পেসারদের তোপে শুরুতেই খেই

2022-10-29T17:41:58+00:00
2022-10-29T17:41:58+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বড় হারে বাদ পড়ার শঙ্কায় শ্রীলঙ্কা, জয় নিউজিল্যান্ডের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৫:৪১ পিএম   (ভিজিট : ২৪৫)
X


লক্ষ্যতাড়ায় পুরো এশিয়া কাপ জুড়ে চমক দেখানো শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারলো না। কিউই পেসারদের তোপে শুরুতেই খেই হারানোর পর ভানুকা রাজাপাকসের ব্যাটে কিছুটা আশা দেখছিল এশিয়ার চ্যাম্পিয়নরা। কিন্তু তার বিদায়ের পর আবারও ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইন। বড় হারে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কায় এখন দাসুন শানাকার দল।

সিডিনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার শ্রীলঙ্কাকে ৬৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ৬৪ বলে ১০৪ রান করে কিউইদের জয়ের নায়ক গ্লেন ফিলিপস।

টস জিতে ব্যাটিংয়ে নেমে এদিন শুরুতেই হোঁচট খেয়েছে উইলিয়ামসনের দল। দলীয় ৭ রানে ২ ওপেনারকে হারানোর পর ৮ রানের ব্যবধানে অধিনায়কের উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা। চাপে পড়া দলটিকে এরপর পথ দেখিয়েছেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েছেন ৮৪ রানের জুটি।

২৪ বলে ২২ রান করে মিচেল ফিরলেও রানের চাকা থামতে দেননি ফিলিপস। ৪ ছয় ও ১০ চারে ১০৪ রানে করে শেষ ওভারে আউট হয়ে ফেরেন ফিলিপস। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড করে ১৬৭ রান। 

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের থেকেও বড় বিপর্যয়ের পড়ে লঙ্কানরা। ২৪ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই জয়ের আশা ধুলিস্যাৎ হয়ে যায় এশিয়ার চ্যাম্পিয়নদের। ষষ্ঠ উইকেটে শানাকাকে নিয়ে কিছুটা ইনিংস মেরামতের কাজ করেছেন ভানুকা রাজাপাকসে।

২২ বলে ৩৪ রানের ইনিংস খেলে রাজাপাকসে যখন ফার্গুসনের বলে ফিরলেন, ম্যাচ শেষ সেখানেই। এরপর চেষ্টা করেও হারের ব্যবধান খুব বেশি কমাতে পারেননি শানাকা। ১০২ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy