১২ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৮ নভেম্বর

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

দেশের ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা

2022-10-29T18:10:00+00:00
2022-10-29T18:10:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
১২ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৮ নভেম্বর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৬:১০ পিএম   (ভিজিট : ১৪৮৪)
X


দেশের ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান।

শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী ২৮ নভেম্বর চারটি জেলার পাঁচটি উপজেলায় মোট ১২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইউপিগুলো হলো, চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী, ফরিদপুর উপজেলার পাইকপাড়া দক্ষিণ, ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউপি, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব, জোড়কানন পশ্চিম, বারপাড়া, চৌয়ারা ও বিজয়পুর এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউপি।

তিনি আরও জানান, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৬ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৭ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১৩ নভেম্বর। সব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy