শূন্য হাতে সৌম্যের বিদায়

স্পোর্টস ডেস্ক :

খেলাধুলা

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে আজ রবিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ব্রিসবেনের ঐতিহাসিক গ্যাবায় টস জিতে

2022-10-30T09:32:17+00:00
2022-10-30T10:50:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শূন্য হাতে সৌম্যের বিদায়
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: রোববার, ৩০ অক্টোবর, ২০২২, ৯:৩২ এএম  আপডেট: ৩০.১০.২০২২ ১০:৫০ এএম  (ভিজিট : ২৩০)
X


চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে আজ রবিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ব্রিসবেনের ঐতিহাসিক গ্যাবায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

রিচার্ড এনগারাভার চতুর্থ বলে প্রথম চারের দেখা পায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত পরের চার মারেন দ্বিতীয় ওভারের প্রথম বলে। কিন্তু সৌম্য সরকার রানের খাতা খুলতে পারেননি। নিজের দ্বিতীয় বলে ডাক মারেন তিনি। মুজারাবানির বলে রেগিস চাকাভার হাতে ক্যাচ দেন সৌম্য।

এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। দলে ঢুকেছেন দক্ষিণ আফ্রিকা ম্যাচে একাদশে জায়গা খোয়ানো ইয়াসির আলী রাব্বি, তাকে জায়গা দিতে বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ।
 
বাংলাদেশ একাদশ নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ
রেজিস চাকাবভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, মিল্টন শুম্বা, ব্র্যাড ইভান্স, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড নাগারভা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy