শুরুতেই তাসকিনের আঘাত

স্পোর্টস ডেস্ক :

খেলাধুলা

শুরুর ওভারে উইকেট শিকারকে তাসকিন আহমেদ যেন অভ্যাসই বানিয়ে ফেলছেন! নেদারল্যান্ডস ম্যাচে শুরুর ওভারে নিয়েছিলেন জোড়া উইকেট, সফলতা

2022-10-30T10:57:58+00:00
2022-10-30T11:07:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুরুতেই তাসকিনের আঘাত
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: রোববার, ৩০ অক্টোবর, ২০২২, ১০:৫৭ এএম  আপডেট: ৩০.১০.২০২২ ১১:০৭ এএম  (ভিজিট : ১৭২৬)
X


শুরুর ওভারে উইকেট শিকারকে তাসকিন আহমেদ যেন অভ্যাসই বানিয়ে ফেলছেন! নেদারল্যান্ডস ম্যাচে শুরুর ওভারে নিয়েছিলেন জোড়া উইকেট, সফলতা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ম্যাচেও। আজ জিম্বাবুয়েকেও শুরুর ওভারে ধাক্কাটা দিলেন তিনি।

তাসকিনের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন তিনি। কভার অঞ্চল দিয়ে তাকে সীমানাছাড়া করেছিলেন ওয়েসলি মাধেভেরে।

তাসকিন প্রতিশোধ নিলেন পরের বলেই। বলটা একটু বাইরে করলেন, সেটাই তাড়া করতে গেলেন মাধেভেরে। ব্যাটে বলে হলো না। টপ এজ হয়ে বলটা চলে গেল ডিপ থার্ডম্যানে থাকা মুস্তাফিজুর রহমানের কাছে। সেটা ধরতে একটু বেগ পেলেও শেষমেশ সফল হলেন মুস্তাফিজ। 

যার ফলে টানা তৃতীয় ম্যাচে ইনিংসের প্রথম ওভারে উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বিক্রমজিত সিং আর বাস ডি লিডের উইকেট তুলে নিয়েছিলেন। 

দ্বিতীয় ম্যাচে নিয়েছিলেন টেম্বা বাভুমার উইকেট। এবার তার ধারাবাহিকতা ধরে রেখে মাধেভেরেকেও ফেরালেন তিনি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy