দায়িত্ব নিলেন প্রাথমিকের নতুন সচিব

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব হিসেবে বদলি করায়

2022-10-30T16:30:01+00:00
2022-10-30T16:30:01+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
দায়িত্ব নিলেন প্রাথমিকের নতুন সচিব
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ অক্টোবর, ২০২২, ৪:৩০ পিএম   (ভিজিট : ২৫১)
X


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব হিসেবে বদলি করায় তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ।  

রোববার (৩০ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে বিদায় ও নবনিযুক্ত সচিব ফরিদ আহাম্মদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া, তাই পদায়নের কথা না ভেবে কর্মস্থলে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে যার ফলে মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে। 

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত গঠনের প্রধানতম হাতিয়ার। তাই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে আগামী প্রজন্মকে দেশের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে। এদের হাতেই গড়ে উঠবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিবুর রহমান, রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক নুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy