যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন এ নাতনিকে নিয়ে ভোট দিলেন জো বাইডেন

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তার সঙ্গে ছিলেন একজন নাতনি। জানা গেছে, ওই নাতনি

2022-10-30T17:54:54+00:00
2022-10-30T17:54:54+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন এ নাতনিকে নিয়ে ভোট দিলেন জো বাইডেন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ অক্টোবর, ২০২২, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১৯২)
X


মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তার সঙ্গে ছিলেন একজন নাতনি। জানা গেছে, ওই নাতনি এই বছর প্রথম ভোটার হয়েছেন। এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে আগাম ভোট দিতে নিজের নির্বাচনী এলাকা ডেলাওয়্যারে যান বাইডেন। যদিও ছুটি কাটাতে প্রায়ই সেখানে ভ্রমণ করেন তিনি। এদিকে ভোটারদের আগাম ভোট দিতে উৎসাহ যোগাচ্ছে ডেমোক্রেটরা।

জো বাইডেন মধ্যবর্তী নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এই নির্বাচানের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণ করা হবে।

ভোট শেষ হওয়ার আগে পেনসিলভানিয়া, ফ্লোরিডা, নিউ মেক্সিকো ও মেরিল্যান্ডে প্রচারণা চালাবেন প্রেসিডেন্ট বাইডেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনগুলোতে প্রেসিডেন্টের দল সাধারণত ভালো করতে পারে না। বেসরকারি সংস্থা ‘দ্য অ্যামেরিকান প্রেসিডেন্সি প্রজেক্ট'-এর তথ্য বলছে, গত ২১টি মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দল ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস'-এ মাত্র তিনবার আসন বাড়াতে পেরেছে। আর সিনেটে পেরেছে মাত্র পাঁচবার।

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy