প্রকাশ: রোববার, ৩০ অক্টোবর, ২০২২, ৬:৩৮ পিএম (ভিজিট : ২৩২)

X
একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন এবং ২০২২ সালের পঞ্চম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোববার (৩০ অক্টোবর) অধিবেশনের শুরুতে সংসদ কার্যপ্রণালী বিধির ১২(১) ধারা অনুযায়ী এ মনোনয়ন দেন।
সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন- উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মকবুল হোসেন, মনোয়ার হোসেন চৌধুরী, কাজী ফিরোজ রশিদ এবং সুবর্ণা মুস্তাফা।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নামের অগ্রবর্তিতা অনুযায়ী উপস্থিত সদস্য বৈঠকে সভাপতিত্ব করবেন।
বাবু/এসআর