বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদানের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

2022-10-31T00:25:16+00:00
2022-10-31T00:25:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদানের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১২:২৫ এএম   (ভিজিট : ২৮১)
X

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেল।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে ফাউন্ডেশনের সভা কক্ষে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ১৪তম বোর্ড সভায় সভাপতিত্বকালে তিনি এ তথ্য জানান। সভায় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত একটি প্রতিষ্ঠান। তিনি শাহাদতবরণের মাত্র ৯ দিন আগেই অসহায় দুঃস্থ ও অসচ্ছল ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বঙ্গবন্ধুকন্যা ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী দিক-নির্দেশনা ও উদার সহায়তায় ফাউন্ডেশনের গতিশীলতা বহুগুণ বেড়েছে।

প্রধানমন্ত্রী তার ত্রাণ তহবিল হতে করোনাকালে ৩০ কোটি টাকাসহ মোট ৪০ কোটি টাকা সিডমানি প্রদান করেছেন। যার মুনাফা এবং প্রতি বছর সরকারের রাজস্ব বাজেট থেকে পাওয়া অর্থ দিয়ে অধিকসংখ্যক ক্রীড়াসেবীকে মাসিক ক্রীড়া ভাতা প্রদান এবং এককালীন বিশেষ অনুদান ও চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ গড়তে হবে, সেজন্য আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা শিক্ষাজীবনে তাদের নিয়মিত পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে দেশে বিদেশে কৃতিত্ব প্রদর্শন করে দেশের মানবসম্পদ উন্নয়নে অবদান রাখছে তাদের আরও উৎসাহিত করা ও শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করতে নির্বাচিত শিক্ষার্থীদের এ অর্থবছর থেকে প্রতি মাসে ২ হাজার টাকা করে মোট ৫০০ (পাঁচ শত ) শিক্ষার্থীদের বছরে সর্বমোট ১ কোটি ২০ লাখ টাকার মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে এ বৃত্তির নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’।

তবে পর্যায়ক্রমে শিক্ষার্থী সংখ্যা এবং বৃত্তির টাকার পরিমাণ বাড়ানো হবে বলে সভায় উল্লেখ করেন প্রতিমন্ত্রী। বোর্ড সভায় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো. নজরুল ইসলাম, বিকেএসপির মহাপরিচালক  ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব কৃষ্ণেন্দু সাহাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy