আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম : পাপন

স্পোর্টস ডেস্ক :

খেলাধুলা

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের রোমাঞ্চকর এক ম্যাচ দেখল গোটা ক্রিকেটবিশ্ব। যা ইতিহাসে এর আগে কখনো ঘটেনি বলা জানা যাচ্ছে।শেষ

2022-10-31T10:01:10+00:00
2022-10-31T10:01:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম : পাপন
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১০:০১ এএম   (ভিজিট : ২৪২)
X


জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের রোমাঞ্চকর এক ম্যাচ দেখল গোটা ক্রিকেটবিশ্ব। যা ইতিহাসে এর আগে কখনো ঘটেনি বলা জানা যাচ্ছে।

শেষ হইয়াও হইল না শেষ - খেলার পরিস্থিতি ছিল এমন। এমন অবিশ্বাস্য নাটকীয়তা আগে হয়নি নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেনদেরও। ম্যাচ শেষ হওয়ার পরও যে নতুন কোনো মোড় নিতে পারে সেটা আগে দেখেনি ক্রিকেট বিশ্বও।

নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারসেরা ইনিংস (৭১) ও তাসকিন আহমেদের ম্যাচসেরা বোলিং আড়ালে পড়ে গেল সেই শেষের নাটকে।

রোববার ব্রিসবেনের গ্যাবায় তাই জয়-পরাজয় ছাপিয়ে আলোচিত হয়ে রইল একটি ‘নো বল’।

গ্যাবয়ে মাঠে বসে এই শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শেষ বলের উত্তেজনা তাকেও গ্রাস করেছিল ওই মুহূর্তে।  ক্রিকেটারদের মতো নার্ভাসনেস কাজ করছিল তার মাঝেওঅ

ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে সেই মুহূর্তে তার মানসিক অবস্থার কথা বলেন পাপন।  

বিসিবি সভাপতি বলেন, ‘এভাবে ম্যাচ শেষ হলে দর্শকের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। টু মাচ। আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম।’

এমন জয়ে সন্তুষ্ট নন পাপন। তার মতে, জয় পেতে শেষ বল পর্যন্ত খেলতে হবে এমন দল জিম্বাবুয়ে নয়।

বিসিবিপ্রধানের ভাষ্য, ‘টি-টোয়েন্টিতে আমরা এমন অনেকগুলো ম্যাচ হেরেছি। শেষ ৩ ওভারে ব্যাটিং ও বোলিং দুটোতেই আমরা ভালো করছি, এমনটা বলা যাবে না। আমরা শেষ ৩ ওভারে রানও পাচ্ছি না, আবার বল হাতে প্রচুর রানও দিয়ে দিচ্ছি। আজকের যে প্রতিপক্ষ, তাদের বিপক্ষে বড় ব্যবধানে না জেতার কোনো কারণই নেই। সেদিক দিয়ে মনটা একটু খারাপ।’

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy