১৫ নভেম্বর থেকে অফিস সময় সকাল ৯টা থেকে ৪ টা

জাতীয়

আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।সোমবার

2022-10-31T14:42:51+00:00
2022-10-31T16:28:52+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
১৫ নভেম্বর থেকে অফিস সময় সকাল ৯টা থেকে ৪ টা
প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ২:৪২ পিএম  আপডেট: ৩১.১০.২০২২ ৪:২৮ পিএম  (ভিজিট : ৩৪৭)
X

আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বেসরকারি অফিস, ব্যাংক-বিমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে বিদ্যুৎ সাশ্রয় ও যানজট রোধে সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বলে গত ২২ আগস্ট জানান মন্ত্রিপরিষদ সচিব। একইসঙ্গে স্কুল সপ্তাহে ২ দিন বন্ধ থাকার কথাও জানানো হয়। গত ২৪ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আজকের বৈঠকে ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর সরকারি ছুটি মোট ২২ দিন। এর মধ্যে আট দিন পড়ছে সাপ্তাহিক ছুটির মধ্যে। ১৪ দিন সাধারণ ছুটি। নির্বাহী আদেশের ছুটি পড়ছে আট দিন।


-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy