ব্রাজিলের প্রেসিডেন্ট সিলভাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ব্রাজিলের প্রেসিডেন্টকে পাঠানো অভিনন্দন

2022-10-31T20:25:24+00:00
2022-10-31T20:25:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাজিলের প্রেসিডেন্ট সিলভাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৮:২৫ পিএম   (ভিজিট : ২২০)
X

ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ব্রাজিলের প্রেসিডেন্টকে পাঠানো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আপনার অসাধারণ বিজয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

বাংলাদেশ ও ব্রাজিলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদ জানিয়ে শেখ হাসিনা লিখেছেন, আগামীতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমরা একসঙ্গে কাজ করতে চাই। বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা দুই দেশ একযোগে কাজ করে যাব।

অভিনন্দন বার্তায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার ব্যক্তিগত সুস্বাস্থ্য এবং দেশটির জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিকামনা করেন প্রধানমন্ত্রী।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy