আকস্মিক লকডাউনে বন্ধ সাংহাই ডিজনি পার্ক, ভেতরে আটকা দর্শনার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আবারও লকডাউন নিয়ে কড়াকড়ি অবস্থানে চীন। স্থানীয়ভাবে কয়েকজনের শরীরে করোনা শনাক্তের পর সোমবার দেশটির সাংহাইয়ের

2022-11-01T12:22:31+00:00
2022-11-01T14:23:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আকস্মিক লকডাউনে বন্ধ সাংহাই ডিজনি পার্ক, ভেতরে আটকা দর্শনার্থীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ১২:২২ পিএম  আপডেট: ০১.১১.২০২২ ২:২৩ পিএম  (ভিজিট : ১৪৩১)
X


প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আবারও লকডাউন নিয়ে কড়াকড়ি অবস্থানে চীন। স্থানীয়ভাবে কয়েকজনের শরীরে করোনা শনাক্তের পর সোমবার দেশটির সাংহাইয়ের ডিজনি পার্কে হঠাৎ লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে পার্কে আটকা পড়েছেন সে সময় ভেতরে অবস্থান করা সকল দর্শনার্থী। করোনা নেগেটিভ টেস্ট ছাড়া তাদেরকে পার্কের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। 

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার সাংহাইয়ে স্থানীয়ভাবে ১০ জনের করোনা শনাক্তের পর লকডাউন জারি করা হয় এবং সোমবার পার্কটি বন্ধ করে দেওয়া হয়। আটকে পড়া দর্শনার্থীদের বলা হয়েছে, কোভিড পরীক্ষার নেতিবাচক রিপোর্ট না দেখানো পর্যন্ত তাদের থিম পার্কের বাইরে যেতে দেওয়া হবে না।

চীনের বিতর্কিত জিরো-কোভিড পলিসি ইতোমধ্যেই লাখ লাখ মানুষকে বারবারই লকডাউনের মধ্যে ফেলেছে। এমনকি কখনও কখনও কোনো অস্বাভাবিক অবস্থানে থাকা অবস্থায়ও। আকস্মিক প্রকৃতির এসব লকডাউনগুলো লোকেদের দোকান থেকে পালিয়ে যেতে এবং কর্মক্ষেত্রের ভেতরে আটকা পড়া এড়াতে বাঁচার চেষ্টা করতে দেখা গেছে।

বিবিসি জানিয়েছে, সাংহাই ডিজনিতে যারা আটকে পড়েছেন এবং বাইরে স্বাধীনভাবে বের হওয়ার জন্য অপেক্ষা করছেন তারা এটিকে ইতিবাচকভাবে নিতে পারে। আটকে পড়া এসব মানুষ এটা বলে নিজেদের সান্ত্বনা দিতে পারে যে, পৃথিবীর ‘সবচেয়ে সুখী’ স্থানের তেতরে তারা আটকে আছে এবং সেখানে তারা তাদের রাইডগুলো চালিয়ে যাচ্ছে।

মূলত করোনা শনাক্তের কারণে থিম পার্কের পাশাপাশি, শপিং স্ট্রিটসহ সাংহাইয়ের আশপাশের অনেক এলাকা সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার পর হঠাৎ বন্ধ হয়ে যায়।

চীনা সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, লকডাউন ঘোষণার পর পার্ক থেকে বের হওয়ার জন্য দর্শনার্থীরা পার্কের গেটের দিকে ছুটে আসছেন। কিন্তু গেট আগেই বন্ধ হয়ে যায় এবং শেষপর্যন্ত তারা নিজেদের সেখানে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।

চীনা সোশ্যাল মিডিয়া সাইট উইচ্যাটে দেওয়া এক পোস্টে সাংহাই সরকার বলেছে, পার্কটিতে নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ভেতরে যারা আটকা পড়েছেন তারা করোনার পরীক্ষার নেতিবাচক ফলাফল ফিরে পেলেই কেবলমাত্র এখান থেকে চলে যেতে পারে।

এতে আরও বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে যারাই পার্কটিতে ঘুরতে গেছে তাদেরকে অবশ্যই টানা তিন দিনে তিনটি করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে।

বিবিসি বলছে, বন্ধ হয়ে যাওয়া পার্কটি কবে চালু হবে তার কোনও তারিখ দেওয়া হয়নি। তবে সাংহাই ডিজনি বলেছে, (আগাম কেনা) টিকিট ছয় মাসের জন্য বৈধ এবং কেউ টিকিট ফেরত দিয়ে অর্থ ফিরিয়ে নিতে চাইলে তা দেওয়া হবে।

অবশ্য, পার্কটি অপ্রত্যাশিতভাবে বন্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত নভেম্বরে, কন্টাক্ট ট্রেসিংয়ের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যেককে পরীক্ষা করার নির্দেশ দেওয়ার পরে ৩০ হাজার লোক ভেতরে আটকা পড়েছিল। সূত্র: বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy