ডেঙ্গু প্রতিরোধে পুলিশ সদস্যদের ফুলহাতা শার্ট পরার নির্দেশ

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

পুলিশের সব সদস্যকে শীতকালীন ইউনিফর্ম (ফুল হাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে এ আদেশ কার্যকর করা

2022-11-01T14:31:55+00:00
2022-11-01T14:31:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু প্রতিরোধে পুলিশ সদস্যদের ফুলহাতা শার্ট পরার নির্দেশ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ২:৩১ পিএম   (ভিজিট : ২৫২)
X


পুলিশের সব সদস্যকে শীতকালীন ইউনিফর্ম (ফুল হাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে এ আদেশ কার্যকর করা হবে। পুলিশ সদর দপ্তর থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

রবিবার বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) আতাউল কিবরিয়ার স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হওয়ায় এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ মার্চ পর্যন্ত শীতকালীন ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়া হলো। তবে কোনো ইউনিটের ডিআইজি বা তদূর্ধ্ব কর্মকর্তা যদি মনে করে এসময় (২০২৩ সালের ১৫ মার্চ) বর্ধিত করা প্রয়োজন সেক্ষেত্রে তারা পুলিশ সদর দপ্তরের অনুমোদন নিয়ে শীতকালীন ইউনিফর্ম পরার এসময় বাড়াতে পারবেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy