বিশ্বকাপে টিকে রইল লঙ্কারা

স্পোর্টস ডেস্ক :

খেলাধুলা

বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। আফগানিস্তানের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে ৯ বল হাতে রেখে

2022-11-01T15:27:21+00:00
2022-11-01T15:32:38+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে টিকে রইল লঙ্কারা
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৩:২৭ পিএম  আপডেট: ০১.১১.২০২২ ৩:৩২ পিএম  (ভিজিট : ২০২)
X


বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। আফগানিস্তানের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে ৯ বল হাতে রেখে পৌঁছে যায় দাসুন শানাকার দল। তিনে নামা ধনঞ্জয়া ডি সিলভা ৪২ বলে ৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন।

ওপেনার কুশল মেন্ডিস করেন ২৫ রান। ১৯ রান এসেছে চারিথ আসালাঙ্কার ব্যাট থেকে। আফগানিস্তানের পক্ষে রশিদ খান ও মুজিব উর রহমান জাদরান দুটি করে উইকেট পান।

এর আগে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। ব্যাট হাতে আফগানদের পক্ষে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। অপর ওপেনার উসমান গনি করেন ২৭ রান। এছাড়া ইব্রাহিম জাদরান ২২, নজিবুল্লাহ জাদরান ১৮ ও মোহাম্মদন নবি ১৩ রান করেন।

৪ ওভারে ১৩ রানে তিন উইকেট পাওয়া লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ম্যাচসেরা হয়েছেন। এই জয়ের ফলে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ -১ এর তিন নম্বরে উঠে এল শ্রীলঙ্কা। সমান ৫ পয়েন্ট করে নিয়ে শ্রীলঙ্কার উপরে আছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই গ্রুপের সেরা দুই দল জায়গা পাবে সেমিফাইনালে।

-বাবু/এ.এস







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy