সার কিনতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে সরকার: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী কৃষি উৎপাদন বিষয়ে কোনো ঝুঁকিতে যেতে চান না। এজন্য সার কিনতে ৪৬

2022-11-01T17:32:55+00:00
2022-11-01T17:34:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সার কিনতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে সরকার: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৫:৩২ পিএম  আপডেট: ০১.১১.২০২২ ৫:৩৪ পিএম  (ভিজিট : ২৫৫)
X


কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী কৃষি উৎপাদন বিষয়ে কোনো ঝুঁকিতে যেতে চান না। এজন্য সার কিনতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে সরকার।  

মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানিয়েছেন। 

কৃষিমন্ত্রী বলেন, ‌‘সার কিনতে গত পাঁচ বছর যেটা ৮ হাজার কোটি টাকা করে আমরা ভর্তুকি দিয়ে আসছিলাম, সেটা গত অর্থবছর দিয়েছি ২৮ হাজার কোটি টাকা। এবার আমরা জুন পর্যন্ত স্টিমেট (প্রাক্কলন ব্যয়) করেছি, আমাদের দিতে হবে ৪৬ হাজার কোটি টাকা। এ টাকা কোথা থেকে আসবে? হয় কোনো গুপ্তধন লাগবে, নয়তো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ লাগবে! বাংলাদেশ এ টাকা কোথা থেকে জোগাড় করবে? 

‘তা সত্ত্বেও আমি প্রধানমন্ত্রীকে বলেছি। উনি বলেছেন- এটা তোমার চিন্তার বিষয় না, আমরা কৃষি উৎপাদনের বিষয়ে কোনো ঝুঁকিতে যাব না। কৃষির উৎপাদনটাকে আমাদের সাসটেইন (দীর্ঘস্থায়ী) করতে হবে। যদি ৪৬ হাজার কোটি টাকা লাগে আমরা দেবো, তুমি সার কিনো।’

সাংবাদিকদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে জাতিকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ সারের কোনো সংকট হবে না। কাজেই প্রকৃতি যদি আমাদের সহায়ক থাকে, বোরোতেও কোনো ঝুঁকি হবে না এটুকু আমি আপনাদের বলতে পারি।’

এ মুহূর্তে দেশে পর্যাপ্ত পরিমাণের বেশি সার আছে বলেও জানান কৃষিমন্ত্রী।

আমনের লক্ষ্যমাত্রা এবং উৎপাদন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, আমন আমাদের একটা বড় ফসল। আগে এটি ছিল মূল ফসল। এখন অবশ্য বোরো অনেক বেশি হয়েছে। ২ কোটি টন বা তারচেয়েও বেশি বোরো হয় (উৎপাদন)। আর আমন হয় প্রায় এক কোটি ৫০ থেকে ৬০ লাখ টন। এ বছর শ্রাবণ মাসে একদিন বৃষ্টি হয়েছে। এটার জন্য আমরা খুব উৎকণ্ঠার মধ্যে ছিলাম, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই এটা নিয়ে চিন্তিত ছিলাম যে ধান লাগানো যাচ্ছে না। তারপর একদম শেষের দিকে কৃষকরা সেচসহ নানাভাবে তারা মোটামুটি চাষাবাদ করেছে। আল্লাহর ইচ্ছায় বৃষ্টি হয়েছে এবং সর্বশেষ ঘূর্ণিঝড়ের বৃষ্টিসহ সবমিলিয়ে আমনের অবস্থা বেশ ভালো।

এবছর বৃষ্টি না হওয়াতে বিলের তলাগুলোতেও মানুষ আমন ধান লাগাতে পেরেছে বলে জানান মন্ত্রী। 

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতি হবে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, খুব একটা ক্ষতি হবে না। যে ধানগুলো একটু ম্যাচিউরড হয়েছিল, সেগুলো কিছুটা পড়ে গেছে। আর দক্ষিণাঞ্চলে ধানটা দিনাজপুর ও নওগাঁর চেয়ে একমাস পরে লাগায়। কাজেই আমার মনে হয় না খুব একটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাবু/এসএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy