ইসি সচিব যাচ্ছেন তথ্যে মন্ত্রণালয়ে, শিল্প মন্ত্রণালয়েই থাকছেন জাকিয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করেছে সরকার। আর

2022-11-01T18:17:03+00:00
2022-11-01T18:17:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইসি সচিব যাচ্ছেন তথ্যে মন্ত্রণালয়ে, শিল্প মন্ত্রণালয়েই থাকছেন জাকিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৬:১৭ পিএম   (ভিজিট : ২৪৭)
X

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করেছে সরকার। আর শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তার জায়গাতেই রেখে দেওয়া হচ্ছে। গত ২৭ অক্টোবর তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছিল। সেই প্রজ্ঞাপন আজ বাতিল করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (১ নভেম্বর) এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইবরাহিমকে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে বদলির আদেশ পাওয়া ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানকে পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। 

এছাড়া গতকাল (৩১ অক্টোবর) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনকে জ্যেষ্ঠ সচিব করে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছিল। আজ সেই প্রজ্ঞাপন বাতিল করে কামাল হোসেনকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy