এক লাখ ছয় হাজার কোটি টাকার ৬৯০ অডিট আপত্তি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদে এক লাখ ৬ হাজার ৪৭৯ কোটি ২৮ লাখ টাকার ৬৯০টি অডিট আপত্তি সংসদে তোলা হয়েছে। আজ

2022-11-01T20:55:01+00:00
2022-11-01T20:56:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাতীয় সংসদ
এক লাখ ছয় হাজার কোটি টাকার ৬৯০ অডিট আপত্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৮:৫৫ পিএম  আপডেট: ০১.১১.২০২২ ৮:৫৬ পিএম  (ভিজিট : ২২৯)
X

জাতীয় সংসদে এক লাখ ৬ হাজার ৪৭৯ কোটি ২৮ লাখ টাকার ৬৯০টি অডিট আপত্তি সংসদে তোলা হয়েছে। আজ মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে সংবিধানের ১৩২ অনুচ্ছেদ অনুযায়ী, ৫৩টি অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপন করা হয়।

সংবিধানের ১৩২ অনুচ্ছেদে মহাহিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন সম্পর্কে বলা আছে, প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত মহাহিসাব নিরীক্ষকের রিপোর্টগুলো রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে এবং রাষ্ট্রপতি তা সংসদে পেশ করবার ব্যবস্থা করবেন।

সংসদে উত্থাপিত প্রতিবেদনে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ ৬৮ হাজার ৯৯৭ কোটি টাকার ৩০টি আপত্তি রয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়নাধীন ও সদ্য সমাপ্ত উন্নয়ন প্রকল্পের প্লট-ফ্ল্যাট বরাদ্দ ব্যয় ও সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের ওপর কমপ্লায়েন্স অডিট।

এর পরেই রয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ২০১৯-২০ অর্থবছরের কমপ্লায়েন্স অডিট রিপোর্ট। ১২টি আপত্তিতে জড়িত টাকার পরিমাণ ১৪ হাজার ৩৯২ কোটি টাকা।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy