ভারতের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক :

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায়

2022-11-02T09:40:37+00:00
2022-11-02T12:32:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভারতের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৯:৪০ এএম  আপডেট: ০২.১১.২০২২ ১২:৩২ পিএম  (ভিজিট : ৭৭৬)
X


টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় অ্যাডিলেডে সেমিফাইনালে উঠার লড়াইয়ে ভারতকে মোকাবেলা করবে বাংলাদেশ।

বিশ্বকাপে নেদারল্যান্ডের পর জিম্বাবুয়ের বিপক্ষে কাঙ্খিত জয় পেয়েছে সাকিব বাহিনী। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও বিশ্বকাপের সেমিফাইনালের দিকে চোখ তাদের। আজকের ম্যাচে ভারতকে হারালেই সেই স্বপ্ন পূরণে কাছাকাছি পৌঁছে যাবে টাইগাররা।
বাংলাদেশ দলের শেষ ম্যাচটি পাকিস্তানের বিরুদ্ধে। তাই আজকের ম্যাচে জয়ের বিকল্প ছাড়া কোনো কিছুই ভাবছে না সাকিব বাহিনী।

গত ৩ বছরে এই দুই দলের মধ্যেও কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি। আজকের ম্যাচের আগে ১১ বার ভারত এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশ মাত্র এক বার জিততে পেরেছে। তবে এই ভ্যানুতেই ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডকে বিদায় করে দেয়। সাকিব বাহিনী নিশ্চয় চাইবে ভারতকে হারিয়ে আবারও সেই সুখস্মৃতি আবারও জাগিয়ে তুলতে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ 

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy