মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা বেড়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ভোটের অনিয়ম বন্ধে সিসি ক্যামেরার কারণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা বেড়েছে

2022-11-02T13:37:33+00:00
2022-11-02T13:37:33+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা বেড়েছে: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১:৩৭ পিএম   (ভিজিট : ২০৮)
X


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ভোটের অনিয়ম বন্ধে সিসি ক্যামেরার কারণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা বেড়েছে এবং অনিয়মও অনেকাংশে কমেছে বলে মন্তব্য করেছেন।

বুধবার (২ নভেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনে চারটি পৌরসভার নির্বাচন মনিটরিং করার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচন কমিশন থেকে সিসি ক্যামেরা কন্ট্রোল রুমের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। সিইসিসহ চার কমিশনার উপস্থিত আছেন।

চার পৌরসভার ৩৬টি ওয়ার্ডের ভোটকেন্দ্রের সংখ্যা ৬২টি। ভোটকক্ষ রয়েছে ৩৮৩টি। ৫০৫টি সিসিটিভি বসানো হয়েছে। নির্বাচনে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy