সেই হাসানই ফেরালেন রোহিতকে

স্পোর্টস ডেস্ক :

খেলাধুলা

তাসকিন আহমেদের বলে ক্যাচ ফেলেছিলেন হাসান। পরের ওভারে নিজেই রোহিত শর্মার উইকেট নিয়েছেন। একবার জীবন পাওয়া রোহিত শর্মা

2022-11-02T14:29:04+00:00
2022-11-02T14:29:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেই হাসানই ফেরালেন রোহিতকে
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ২:২৯ পিএম   (ভিজিট : ২২০)
X


তাসকিন আহমেদের বলে ক্যাচ ফেলেছিলেন হাসান। পরের ওভারে নিজেই রোহিত শর্মার উইকেট নিয়েছেন। একবার জীবন পাওয়া রোহিত শর্মা বেশি দূর যেতে পারেননি। ৮ বলে খেলে মাত্র ২ রানে সাজঘরে ফিরেছেন ভারতের অধিনায়ক। 

তাসকিন অন্য ম্যাচের মতো এই ম্যাচেও দারুণ সূচনা করেছেন। প্রথম ওভারে মাত্র এক রান দিয়েছেন। প্রথম ওভারে পরাস্তও হয়েছিলেন কয়েক দফা রাহুল। দ্বিতীয় ওভারে শরিফুল নয় রান দিয়েছেন। তাসকিনের ওভারে অস্বস্তিতে থাকা রাহুল দ্বিতীয় ওভারে একটি ছক্কা হাকান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারত ৩.৩ ওভারে ১২ রান করেছে এক উইকেট হারিয়ে।

এর আগে ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন এনেছে একটি। ওপেনার সৌম্য সরকারের বদলে দলে সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। কেননা অ্যাডিলেডের পিচ পেস বোলিং সহায়ক হওয়ায় সৌম্যকে বসিয়ে বাড়তি এক পেসার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। যদিও সৌম্য সরকার ব্যাট হাতে বিশ্বকাপের ৩ ম্যাচ খেললেও এখনো বড় ইনিংস খেলতে পারেননি।


-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy