লিটনের পর শান্তও সাজঘরে

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

বৃষ্টির পর পরিবর্তিত লক্ষ্য ১৫১। ১৬ ওভারে করতে হবে এই রান। ৭ ওভারে ৬৬ রান তুলে ফেলার পর

2022-11-02T17:42:08+00:00
2023-02-07T17:29:26+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
লিটনের পর শান্তও সাজঘরে
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৫:৪২ পিএম  আপডেট: ০৭.০২.২০২৩ ৫:২৯ পিএম  (ভিজিট : ১৮৪)
X

বৃষ্টির পর পরিবর্তিত লক্ষ্য ১৫১। ১৬ ওভারে করতে হবে এই রান। ৭ ওভারে ৬৬ রান তুলে ফেলার পর পরের ৯ ওভার তথা ৫৪ বলে বাংলাদেশের লক্ষ্য ৮৫। এই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভার, তথা ম্যাচের ৮ম ওভারেই দুর্ভাগ্যজনক রানআউট হয়ে গেলেন লিটন দাস।

২৬ বলে ৫৯ রান নিয়ে বৃষ্টির পর খেলতে নামেন লিটন। ৮ম ওভারের প্রথম বলে অশ্বিনের কাছ থেকে ১ রান নেন তিনি। দ্বিতীয় বলে নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় রান নিতে গিয়েই বিপদে ফেলে দেন লিটনকে। তবে দুর্ভাগ্য লিটনের, লোকেশ রাহুলের সরাসরি থ্রো গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। ৬০ রানে রানআউট হয়ে গেলেন লিটন।

লিটনকে রানআউট করার পর শান্ত নিজে থেকে যেন মনে হচ্ছিল ম্যাচের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। একটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারিই তার প্রমাণ। কিন্তু ভারতীয়দের হিসেবি বোলিংয়ের মুখে তার এই দায়িত্ব নেয়াটা বেশিক্ষণ টিকলো না। মোহাম্মদ শামির বলে সুর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে ২৫ বলে করেন ২১ রান।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৬। ১ রানে আফিফ হোসেন এবং ৪ বলে ৪ রান নিয়ে ব্যাট করছেন সাকিব।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy