ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে সমস্যার কথা শুনব : মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মেয়র নির্বাচনের সময় প্রতি ওয়ার্ডে ঘুরে ঘুরে জনগণের কাছে

2022-11-02T18:56:09+00:00
2022-11-02T18:59:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে সমস্যার কথা শুনব : মেয়র আতিকুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৬:৫৬ পিএম  আপডেট: ০২.১১.২০২২ ৬:৫৯ পিএম  (ভিজিট : ২২৮)
X

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মেয়র নির্বাচনের সময় প্রতি ওয়ার্ডে ঘুরে ঘুরে জনগণের কাছে গিয়ে ভোট চেয়েছিলাম। জনগণের ভোটে নির্বাচিত হয়ে উত্তর সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছি। একইভাবে এখন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মানুষের সমস্যার কথা শুনব, সমাধানে উদ্যোগ নেব।

বুধবার (২ নভেম্বর) মিরপুরে ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। নগরবাসীর সুযোগ-সুবিধা ও সমস্যার কথা সরাসরি জানতে ওয়ার্ড পরিদর্শন ও স্থানীয় জনগণকে নিয়ে মতবিনিময় সভা শুরু করেছেন মেয়র। 

আতিকুল ইসলাম বলেন, জনগণের সুযোগ-সুবিধা ও সমস্যার কথা শোনার জন্য আমি প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে পরিদর্শন ও মতবিনিময় সভা শুরু করেছি। জনগণের কাছে গিয়ে তাদের সমস্যার কথা সরাসরি শোনার জন্যই আমি এসেছি। জনগণের দাবি পূরণ করে সুন্দর নগর গড়ে তোলাই আমার লক্ষ্য।

কাউন্সিলররা স্ব স্ব ওয়ার্ডে ঘুরে সমস্যা চিহ্নিত করবেন এবং ব্যবস্থা নেবেন উল্লেখ করে মেয়র আতিক বলেন, জনগণকে সম্পৃক্ত করে নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাউন্সিলররা জনগণের কাছে যাবেন। ওয়ার্ডে ঘুরে ঘুরে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা নেবেন। কাউন্সিলরদের মাঠে থাকতে হবে। জনগণের সঙ্গে সংযোগ রক্ষা করতে হবে। তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। এলাকায় এমন কিছু সমস্যা থাকে, তাৎক্ষণিক ব্যবস্থা নিলে যেগুলোর সমাধান সহজ হয়।

ডিএনসিসি মেয়র আরও বলেন, মেট্রোরেল চালু হলে ১৩ নম্বর ওয়ার্ড এলাকার যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপর দিয়ে মেট্রোরেল হচ্ছে। এখন নিচের রাস্তাগুলো করে প্রশস্ত করে মেট্রোরেলের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করে দেব। আইসিএম (ইন্টিগ্রেটেড করিডর ম্যানেজমেন্ট) প্রকল্পের আওতায় এই কাজগুলো সম্পন্ন করা হবে।

এ সময় স্থানীয়রা মেয়রের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। শিক্ষার্থীরা মাঠের দাবি জানালে মেয়র বলেন, এই এলাকায় সিটি করপোরেশনের নিজস্ব জমি নেই খেলার মাঠ নির্মাণের জন্য। আমরা বিভিন্ন সংস্থার কাছে জমি চেয়েছি। তারা যদি হস্তান্তর করে তাহলে আমরা খেলার মাঠ নির্মাণ করে দেব। বিভিন্ন এলাকায় খাস জমি রয়েছে। অনেক খাস জমি বেদখল হয়ে গেছে। এগুলো খুঁজে বের করে খেলার মাঠ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

সভা শেষে ডিএনসিসি মেয়র মাসব্যাপী মশা নিধন কার্যক্রমের অংশ হিসেবে ট্রাকে উঠে নিজে মাইকিং করে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করেন। মনিপুর এলাকার কয়েকটি রাস্তায় ঘুরে ঘুরে জনগণের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মাহে আলম, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসমাইল মোল্লা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী প্রমুখ।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy