বাবা হয়েছেন সংগীতশিল্পী কিশোর

বিনোদন ডেস্ক

বিনোদন

বাবা হয়েছেন সংগীতশিল্পী কিশোর দাশ। বুধবার (২ নভেম্বর) দুপুর ৩টা ১৫ মিনিটে তার স্ত্রী স্নিগ্ধা দাশ একটি ফুটফুটে

2022-11-02T20:14:55+00:00
2022-11-02T20:14:55+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বাবা হয়েছেন সংগীতশিল্পী কিশোর
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৮:১৪ পিএম   (ভিজিট : ২১২৬)
X

বাবা হয়েছেন সংগীতশিল্পী কিশোর দাশ। বুধবার (২ নভেম্বর) দুপুর ৩টা ১৫ মিনিটে তার স্ত্রী স্নিগ্ধা দাশ একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। বাবা হওয়ার সুখবরটি নিশ্চিত করেছেন কিশোর নিজেই।

এই গায়ক-সংগীত পরিচালক বলেন, ‘প্রথমবারের মতো সন্তানের বাবা হয়েছি। আমার কন্যা সন্তান হয়েছে। এই আনন্দ মুখে বলে প্রকাশ করতে পারবো না। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে অনুভূতিগুলো টের পাবো।’

কিশোর আরও জানান, নবজাতক ও তার স্ত্রী স্নিগ্ধা ভালো আছেন। নিজ পরিবারের জন্য সবার কাছে প্রার্থনাও কামনা করেছেন এই গায়ক। ২০১৯ সালে কিশোরগঞ্জের মেয়ে স্নিগ্ধা দাশকে বিয়ে করেন কিশোর।

উল্লেখ্য, এই সময়ের ব্যস্ত গায়ক, সুরকার ও সংগীত পরিচালকের একজন কিশোর দাশ। ২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার মাধ্যমে এই অঙ্গনে তার আগমন। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘যাচ্ছ দূরে যাও তুমি’, ‘বনলতা সেন’, ‘এ হৃদয় করে তোর সাধনা’, ‘আকাশ বাতাস সাক্ষি রেখে’, ‘তোমাকে ভালোবাসি বলেছি বহুবার’, ‘লাগে কলিজাতে টান’ প্রভৃতি।

সম্প্রতি, ‘সবটা জুড়ে’ শিরোনামের গানের জন্য সুরকার হিসেবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন কিশোর।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy