শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা প্রশংসনীয় : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ

2022-11-02T20:43:38+00:00
2022-11-02T20:43:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা প্রশংসনীয় : স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৮:৪৩ পিএম   (ভিজিট : ২৮৫)
X

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।  বুধবার (২ নভেম্বর) বিকেলে স্পিকারের সংসদ ভবনের বাসায় সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ পুলিশ বাহিনীর উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সন্ত্রাস ও অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ কার্যকর ভূমিকা পালন করছে।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ফলে দেশে জঙ্গিবাদ দমন ও সন্ত্রাস নিরসন সম্ভব হয়েছে। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy