বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী শেখ

2022-11-03T09:44:56+00:00
2022-11-03T14:39:12+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৯:৪৪ এএম  আপডেট: ০৩.১১.২০২২ ২:৩৯ পিএম  (ভিজিট : ২৬৮)
X


জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৭টায় প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথমে সরকারপ্রধান হিসেবে একা, পরে দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগ নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। সেখানে দোয়া ও মোনাজাত করে বনানীর উদ্দেশ্যে ধানমন্ডি ত্যাগ করেন।

এরপর আওয়ামী লীগের বিভিন্ন শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় ৩ নভেম্বর।

১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে এ দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এ চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এই চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসে অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy