রংপুর সিটিতে ভোট ২৭ ডিসেম্বর

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ নির্বাচনে ভোটগ্রহণ

2022-11-03T13:59:15+00:00
2022-11-03T14:38:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রংপুর সিটিতে ভোট ২৭ ডিসেম্বর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১:৫৯ পিএম  আপডেট: ০৩.১১.২০২২ ২:৩৮ পিএম  (ভিজিট : ২২৩)
X


আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ নির্বাচনে ভোটগ্রহণ হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সম্মেলন কক্ষে কাজী হাবিবুল আউয়াল কমিশনের নবম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সচিব মো. জাহাঙ্গীর আলম। কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বেলা ১১টার সময় এ সভা শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়।

রসিক নির্বাচনের বিষয়ে ইসি সচিব বলেন, সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এ সিটি ভোটে রিটার্নিং কর্মকর্তা কে হবেন তা এখনও নির্ধারিত হয়নি। আগামী সোমবার তফসিলের বিস্তারিত জানানো হবে। আজ শুধু ভোটের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।

সচিব বলেন, এছাড়া ওইদিন ৫টি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

পৌরসভাগুলো হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়া।

এর আগে সর্বশেষ রংপুর সিটিতে নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। যেহেতু কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর, তাই এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।

ইসি জানায়, সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। এক্ষেত্রে এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট। আর রসিক সিটি নির্বাচন সম্পন্ন করতে হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারির থেকে আগের ১৮০ দিনের মধ্যে।

জানা যায়, রংপুর সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন; আইন ও বিধিমালা সংস্কার কমিটির সুপারিশ উপস্থাপন; বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফ এর সহযোগিতায় পাসোনালাইজেশন করা স্মার্ট কার্ডের বিল এবং মেশিন মেনটেন্যান্স, স্পেয়ারপার্টস, সফটওয়্যার লাইসেন্স ও স্ট্যার্টআপ কস্ট বাবদ বকেয়া বিলসহ বিভিন্ন বিষয়ে আজকের সভায় আলোচনা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy