ইমরানের ওপর হামলা: দ্রুত তদন্ত প্রতিবেদন চেয়েছেন শেহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের বিরোধী নেতা ইমরান খানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দ্রুততম সময়ের মধ্যে এই

2022-11-03T19:25:58+00:00
2022-11-03T19:25:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইমরানের ওপর হামলা: দ্রুত তদন্ত প্রতিবেদন চেয়েছেন শেহবাজ শরিফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৭:২৫ পিএম   (ভিজিট : ২৪৭)
X

পাকিস্তানের বিরোধী নেতা ইমরান খানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার তদন্ত প্রতিবেদনও চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এক টুইটবার্তায় শেহবাজ শরিফ বলেন, ‘আমি পিটিআই চেয়ারম্যানের ওপর বন্দুক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে তার দ্রুত আরোগ্য কামনা করছি।’‘ইতোমধ্যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি, এখনই যেন এই ঘটনার তদন্ত শুরু হয় এবং দ্রুততম সময়ের মধ্যে যেন সেই তদন্ত প্রতিবেদন জমা পড়ে। আমাদের দেশের রাজনীতিতে সংঘাতের কোনো স্থান নেই।’

ক্ষমতাসীন জোট সরকারের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের লিবার্টি চক থেকে লংমার্চ শুরু করে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনাসাফ (পিটিআই)। ৪ নভেম্বর ইসলামাবাদের রাওয়াত এলাকায় শেষ হওয়ার কথা ছিল এই কর্মসূচির। দলের চেয়ারম্যান হিসেবে লংমার্চের শুরু থেকেই গাড়ি বহরের সামনে ছিলেন ইমরান।

লংমার্চের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ওয়াজিরাবাদ শহরে সমাবেশ করছিলেন ইমরান খান। সেই সময়েই গ্রেপ্তার ওই ব্যক্তি তার পা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার সময় প্রাণঘাতী বন্দুক একে ৪৭ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছিল হামলাকারী। এছাড়া হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে পিটিআইয়ের একজন কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ঘটনার পরপরই পিটিআইয়ের কর্মী-সমর্থকরা হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। জিও টিভির জানিয়েছে, হামলার আগে যেখানে অবস্থান নিয়েছিলেন হামলাকারী ওই ব্যক্তি, সেই স্থানটিতে তিনি একাই ছিলেন।

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy