শ্রীমঙ্গলে পাখি শিকারীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গলের হাইল-হাওর সংলগ্ন পশ্চিম ভাড়াউড়া এলাকায় ৫ টি পরিযায়ি পাখি শিকারের অপরাধে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা

2022-11-03T19:31:21+00:00
2022-11-03T19:31:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে পাখি শিকারীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৭:৩১ পিএম   (ভিজিট : ২৯৫)
X

শ্রীমঙ্গলের হাইল-হাওর সংলগ্ন পশ্চিম ভাড়াউড়া এলাকায় ৫ টি পরিযায়ি পাখি শিকারের অপরাধে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত ৫টি পাখির মধ্যে জীবিত ৪টি পাখি অবমুক্ত করে দেয়া হয় ও পাখি শিকারে ব্যবহৃত জাল ঘটনাস্থলে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৃত একটি পাখিকে মাটিচাপা দেয়া হয়।

শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, আজ ভোরে  শ্রীমংগল উপজেলার হাইল-হাওর সংলগ্ন পশ্চিম ভাড়াউড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তিনি বলেন, এ সময় ৫টি বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি শিকারের অপরাধে খাজা মিয়া নামক এক ব্যক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা)  আইন-২০১২ অনুযায়ী ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পাখি ও পাখি শিকারে ব্যবহৃত জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও র‍্যাব-৯ এর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।  নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy