প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১১:৫৫ পিএম (ভিজিট : ২৪২)

X
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পাশাপাশি ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বলে দাবি করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, হত্যাপরবর্তী কর্মকাণ্ডে সেটাই প্রমাণিত হয়। জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে বিজয়কে নস্যাৎ করার চেষ্টা হয়েছিল।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে জাতীয় সংসদ অধিবেশনে এক অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় সংসদে ওই অনির্ধারিত আলোচনা অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের ওই আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সংসদ সদস্যরা জেল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে একটি কমিশন গঠনের দাবি জানান।
বাবু/এসআর