সাফজয়ী সাবিনা-কৃষ্ণাদের বুধবার সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

সাফজয়ী সাবিনা-কৃষ্ণাদের বুধবার সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলসাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে আগামী

2022-11-04T00:11:37+00:00
2022-11-04T00:11:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাফজয়ী সাবিনা-কৃষ্ণাদের বুধবার সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ১২:১১ এএম   (ভিজিট : ২২৫)
X

সাফজয়ী সাবিনা-কৃষ্ণাদের বুধবার সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল
সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে আগামী বুধবার (৯ নভেম্বর) সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাবিনা-কৃষ্ণাদের সংবর্ধনা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে বাংলাদেশের মেয়েরা স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে।

টুর্নামেন্টে সবকয়টি ম্যাচ জিতে অসাধারণ কৃতিত্ব দেখায় বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশ ৩-০ গোলে মালদ্বীপকে, ৬-০ গোলে পাকিস্তানকে এবং ৩-০ গোলে ভারতকে পরাজিত করে। সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা ৮-০ গোলে ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছিল।

বাবু/এসআর 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy