দ. কোরিয়ায় জাতীয় সংবিধান দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংবিধান দিবস পালন করেছে দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৪ নভেম্বর) সিউলে বাংলাদেশ দূতাবাসের

2022-11-04T16:24:15+00:00
2022-11-04T16:24:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ. কোরিয়ায় জাতীয় সংবিধান দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৪:২৪ পিএম   (ভিজিট : ২৫৮)
X

যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংবিধান দিবস পালন করেছে দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৪ নভেম্বর) সিউলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। এরপর জাতীয় সংবিধান দিবসের তাৎপর্যের ওপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন ও দূতাবাসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এতে আলোচকগণ জাতীয় সংবিধান দিবসের গুরুত্ব ও তাৎপর্যের ওপর আলোকপাত করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy