‘বাংলাদেশের সংবিধান পৃথিবীর সুলিখিত সংবিধানগুলোর মধ্যে অন্যতম’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা

2022-11-04T17:33:46+00:00
2022-11-04T17:33:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘বাংলাদেশের সংবিধান পৃথিবীর সুলিখিত সংবিধানগুলোর মধ্যে অন্যতম’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৫:৩৩ পিএম   (ভিজিট : ৩৬৪)
X

জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ দলিল হলো সংবিধান। এটি মেনে চলা সকল নাগরিকের দায়িত্ব। বাংলাদেশের সংবিধানে জনগণের সকল অধিকার নিশ্চিত করা হয়েছে। দেশ স্বাধীন হওয়ার অল্প দিনের মধ্যে আমরা একটি সংবিধান পেয়েছি।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই চারটি  বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বাংলাদেশের সংবিধান পৃথিবীর সুলিখিত সংবিধানগুলোর মধ্যে অন্যতম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন অসহায় মানুষ ও গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। সংবিধানের মূলনীতি অনুসরণের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন তা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং সংবিধান তুলে ধরতে মেয়র সকলের প্রতি আহ্বান জানান।

সভায় মূখ্য আলোচক ছিলেন সাবেক জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট এনায়েত আলী। খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ এবং অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।

মেয়রকে স্বাগত জানান জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইউসুপ আলী। অনুষ্ঠানে বক্তৃতা রাখেন বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির, সরদার মাহবুবার রহমান এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ। খুলনা জেলা প্রশাসন আয়োজিত এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy