রাজধানীতে যানবাহন থেকে চাঁদা আদায়, গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শাহবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক দুটি অভিযানে সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাদের

2022-11-04T19:38:43+00:00
2022-11-04T19:38:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে যানবাহন থেকে চাঁদা আদায়, গ্রেফতার ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৭:৩৮ পিএম   (ভিজিট : ২৬০)
X

রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শাহবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক দুটি অভিযানে সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাদের মধ্যে চারজনকে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় ও তিনজনকে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন— খোকন (৩৪), আলমগীর (৩৫), পরাণ দেওয়ান (৩৩), সারোয়ার হোসেন লিংকন (৩৩), সিজান (২৩), রিপন (২২) ও ইব্রাহিম (২১)।

শুক্রবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১০।

এতে বলা হয়, বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর কদমতলীর আলীবহর এলাকা ও দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায় র‍্যাব-১০ এর একটি দল। অভিযানে ট্রাক, লরি ও কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করার সময় চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন, দু’টি কাঠের লাঠি ও নগদ ১১ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে, রাজধানীর শাহবাগ ওসমানী উদ্যান এলাকা ও কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর এলাকায় অভিযান চালায় র‍্যাবের আরেকটি দল। অভিযানে তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি চাকু, দু’টি মোবাইল ও নগদ দুই হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় র‍্যাব।  

বাবু/এসআর









Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy