শাহজালালে ১ কেজি স্বর্ণসহ যুবক গ্রেপ্তার

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ হোসাইন মাহমুদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।শুক্রবার

2022-11-04T20:08:22+00:00
2022-11-04T20:08:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শাহজালালে ১ কেজি স্বর্ণসহ যুবক গ্রেপ্তার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৮:০৮ পিএম   (ভিজিট : ২২৬)
X

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ হোসাইন মাহমুদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই যুবককে বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে গ্রেপ্তার করেন এপিবিএন’র গোয়েন্দারা। গ্রেপ্তার হওয়া হোসাইন মাহমুদ ফেনীর দাগনভূঁইয়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে, যার ওজন ৬৯৬ গ্রাম। এছাড়া মোট ২৯৬ গ্রাম স্বর্ণালংকার (রাসায়নিক পরীক্ষা ব্যতিত) জব্দ করা হয়েছে। তাছাড়াও তিনটি ল্যাপটপ ও দুটি আইফোন এক্সএস জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া মাহমুদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার।

বাবু/এসআর









Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy