‘টাইগার থ্রি’তে এন্ট্রি নিবে নতুন নায়িকা?

বিনোদন ডেস্ক

বিনোদন

চলতি বছর মুক্তি পাচ্ছে না বলিউড সুপারস্টার সালমান খানের কোনো সিনেমা। আগামী বছর জোড়া ধামাকা নিয়ে বক্স অফিসে

2022-11-04T20:15:06+00:00
2022-11-04T20:15:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘টাইগার থ্রি’তে এন্ট্রি নিবে নতুন নায়িকা?
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৮:১৫ পিএম   (ভিজিট : ২৬৪)
X

চলতি বছর মুক্তি পাচ্ছে না বলিউড সুপারস্টার সালমান খানের কোনো সিনেমা। আগামী বছর জোড়া ধামাকা নিয়ে বক্স অফিসে হাজির হবেন তিনি। ২০২৩ সালের ঈদ ও দিওয়ালিতে যথাক্রমে মুক্তি পাবে তার ‘কিসি কা ভাই কিসি কি জান’ ও ‘টাইগার থ্রি’ ছবি দুটো। এবার শোনা যাচ্ছে নতুন খবর।

‘টাইগার ৩’-এর সেটে এসেছেন নতুন নায়িকা। সালমান খান এবং ক্যাটরিনা কাইফ ছাড়াও এ ছবিতে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে। কে তিনি?

বলিউড টিনসেলে কানাঘুষা, সেটে নতুন আনা হয়েছে টেলিভিশন এবং ওটিটি তারকা ঋদ্ধি ডোগরাকে। ‘মর্যাদা লেকিন কাব তাক?’, ‘সাবিত্রী’, ‘ও আপনা সা’-সহ বহু টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় মুখ তিনি। তাকে শেষ দেখা গিয়েছিল ‘দ্য ম্যারিড ওম্যান’-এ।

প্রসঙ্গত, ২০২৩ সালের ঈদের দিনে মুক্তি পাওয়ার কথা ছিল মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’। কিন্তু মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার কথা কিছুদিন আগেই ঘোষণা করে প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। খবরটি ভাগ করে নেন সালমান খান নিজেও।

সূত্র : আনন্দবাজার

বাবু/এসআর









Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy